Header Ads Widget

Responsive Advertisement

মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর চুনা নদী থেকে উদ্ধার হল হালিমের ভাসমান দেহ। padma news 24


 মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর চুনা নদী থেকে উদ্ধার হল হালিমের ভাসমান দেহ।


রাকিবুল হাসান শ্যামনগরঃসাতক্ষীরার শ্যামনগর


 উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে নিখোঁজের তিনদিন পর হালিম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের চুনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।


হালিম মুন্সিগঞ্জ ইউনিয়নের সলেমান গাজীর ছেলে। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন হালিম পূর্বের জীবন বৃত্তান্ত অনুযায়ী হালিম মুন্সিগঞ্জ বাজারে আখের রস, শরবত ও ফল বিক্রেতা ছিলেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুনা নদীতে একটি লাশ ভাসছে। পরবর্তীতে আমি নিজে এসে লাশটি উদ্ধার করি ও ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে।


Post a Comment

0 Comments