Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় রাস্তায় চাকা ফেটে যাত্রীবাহী বাসে আগুন, স্বামী-স্ত্রীসহ আহত ১৫। Update by Padma News 24


 

বগুড়ায় রাস্তায় চাকা ফেটে যাত্রীবাহী বাসে আগুন, স্বামী-স্ত্রীসহ আহত ১৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ১৫জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে বগুড়া-আক্কেলপুর সড়কে দুপচাঁচিয়া উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে।

বর্তমানে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত স্বামী-স্ত্রী হলেন এনামুল হক (৫০) ও স্ত্রী হাসনা বানু (৪৫)। অন্য আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে প্রিন্স (জয়পুরহাট-ব-০৫-০০০৩) নম্বররের একটি যাত্রীবাহী বাস বগুড়ায় যাচ্ছিল। এ সময় দুপচাঁচিয়া উপজেলার সদরের কনকায় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই বাসে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার সাথে সাথেই প্রাণ বাঁচাতে বাসের যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় কেউ জানালা দিয়ে, কেউবা ঠেলাঠেলি করে দরজার সামনে দিয়েই নামার চেষ্টায় করেন। এতে মহিলাসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি গ্যাসচালিত, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।।

Post a Comment

0 Comments