শ্যামনগর সদর ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা ও দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ Updat Padma News 24
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর থেকে,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর সদর ইউনিয়নে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা ও এস ও ডির আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৯মে বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়নের ডব্লুডিএমসির সিপিপি,যুব ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
USAID এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইউ পি সদস্য মলায় কুমার গাইন। প্রশিক্ষনটি উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সচিব- মোঃ আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা সদস্য দেলোয়ারা বেগম,বনশ্রী মন্ডল,ফরিদা খায়ের,মোঃ আজিবর রহমান,মাসদুর রহমান,মিজানুর রহমান,আইয়ুব আলী, মোঃ মোক্তার হোসেন,মুক্তিযুদ্ধা মাষ্টার নজরুল ইসলাম ও গোপালপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শেখ সেলিনা কাজল, শিক্ষক প্রতিনিধি শেখ মতিউর রহমান,শাহিনুদ্দীন। দুর্যোগের সারা বছরের দুর্যোগ কালীন কাজ, দুর্যোগ পরবর্তী কাজ, সিগনাল ও সংকেত সমূহ সহ সকল বিষয়ে প্রশিক্ষন দান করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা.আরো উপস্থিতি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সি ডি এফ দেবব্রত মন্ডল ও এম.পিসি.এফ হাফিজুর রহমান।

0 Comments