শ্যামনগর সদরের পানিস্কাশের একমাত্র যমুনা খালটি ময়লা আবর্জনা ফেলে দখলের চেষ্টা চলছে
এস কে সিরাজ,শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার সুন্দরবন উপকুলীয় শ্যামনগর উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত সদরের পানি নিস্কাশনের এক মাত্র যমুনা খালটিতে ময়লা আবর্জনা ফেলে প্রকাশ্যে দখলের চেষ্টা চলছে। সদর ইউনিয়নের চেয়ারম্যান ও নারী শিশু আদালতের পিপি এড জহুরুল হায়দার বাবু প্রথমবার নির্বাচিত হওয়ার পর বাজারের এক শ্রেনীর দখলদার ব্যবসায়ীদের নিকট থেকে খাল টি অবমুক্ত করে পানি নিস্কাশনের লক্ষ্যে খাল টি খনন করেন।কযেক বছর যেতে না যেতে যমুনা খালটিতে ময়লা আবর্জনা ফেলে আবার ও দখলের চেষ্টা অব্যাহত রেখেছে কিছু কুচক্রি ব্যবসায়ী মহল।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব জি এম আকবর কবীর বলেন,
এ দিকে শ্যামনগর সদরের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও নারী শিশু আদালতের পিপি এড জহুরুল হায়দার বাবু বলেন,
খালটি উম্মুক্ত না হলে সদরে অধিকাংশ জায়গা বর্ষা মৌসুমের শুরুতে জলাবদ্ধতায় পরিনত হবে।তিনি প্রসাশন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধীদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এ দিকে শ্যামনগর সদরের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও নারী শিশু আদালতের পিপি এড জহুরুল হায়দার বাবু বলেন, যদি কোন দখলদার বাহীনি পানি নিস্কাশনের পথ বন্ধ করার চেষ্টা করে তাহলে সেটা সহ্য করা হবে না, পানিস্কাশনের ক্ষেত্রে কোন বাধা আমি মানতে রাজী না। ইতিমধ্যে দখলবাহীনির কবল থেকে দীর্ঘদিন ধরে দখলে রাখা কয়েক টি খাল উম্মুক্ত করেছি,তবে যমুনা খালের পানি নিস্কাশনের ক্ষেত্রে কেউ অন্তরায় হয়ে দাড়ালে আমার ইউনিয়নের সাধারন জনগনকে সাথে নিয়ে তা উম্মুক্ত করা হবে। শুধু যমুনা খাল নয়,পানি নিস্কাশনের সকল পথ উম্মুক্ত রাখতে হবে বলে, তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন।

0 Comments