Header Ads Widget

Responsive Advertisement

মহসীন ডিগ্রী কলেজে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল । New Update Padma News 24


 শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী  কলেজে  ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃরাকিবুল হাসান শ‍্যামনগরঃ

শ্যামনগর মহাসিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে গত ইং ২৬ মে , বুধবার সকাল ১১ টায়   কলেজ প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলার সাবেক  ছাত্রলীগ ও বর্তমান পদপ্রত্যাশী এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল এর কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ করে এই কর্মসূচি পালন করে তারা। গতকাল সকাল ১১ টায় সকল শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী  ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের  নির্দেশে  আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে শ্যামনগরের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহসীন কলেজের শহীদ মিনারের  সামনে সমাবেশে পরিণত হয়। 

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে কটুক্তি মূলক কথা বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তীব্র প্রতিবাদ জানায়।জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো কটুক্তি করলে বাংলাদেশ ছাত্রলীগ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।  তারা বলেন, এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না। প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কোনরকম উল্টাপাল্টা কথা বললে রাজপথেই তার জবাব দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি ও বর্তমান শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সরদার হাফিজ, সদর ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি মোঃ মোস্তফা, উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী রাজু মন্ডল, মাহবুব বাবু এবং কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী  ফয়সাল হায়দার,শাকিল আবু বক্কার, আসিফ, রাহান, ইমন, শরিফ, মুন্না, সারিয়া, আশিক,মুন সহ কয়েকশত নেতৃবৃন্দ প্রমুখ।

Post a Comment

0 Comments