Header Ads Widget

Responsive Advertisement

শ্যমনগরের নুরনগর ইউনিয়ন আ'লীগের তৃণমূল নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করলেন-এমপি জগলুল হায়দার New Updat padma news 24



শ্যমনগরের নুরনগর ইউনিয়ন আ'লীগের তৃণমূল নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করলেন-এমপি জগলুল হায়দার


 এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)  নিজস্ব প্রতিনিধ


সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার নরুনগর ইউনিয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে ইউনিয়ন আ'লীগের নেতৃবৃন্দ,সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

১৮ মে বুধবার বিকাল ৫ টায় নুরনগর ইউনিয়ন আ'লীগের আয়োজনে নবীন সংঘ চত্বরে নুরনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হাবি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার।

এ সময় তিনি বলেন,বর্তমান সরকার কোটি কোটি মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকা প্রদান করেছেন যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী,গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে,স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।  প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। বছর শেষে কমলমতি বাচ্চাদের হাতে বিনামূল্যে নতুন নতুন বই প্রদান করেছেন।আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। বর্তমান আওয়ামীলীগ সরকারই পারে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছে দিতে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্যামনগর সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর।

এ সময় আরো উপস্থিত ২নং ওয়ার্ডের লীগের সভাপতি

সাইদুর রহমান,সাধারন সম্পাদক আনিছুর রহমান,৩নং

ওয়ার্ডের লীগের সভাপতি আব্দুল গফার,সাধারন সম্পাদক আব্দুস সামিদ,৪ নং ওয়ার্ডের লীগের সভাপতি আঃ হান্নান,সাধারন সম্পাদক হরিপদ মন্ডল,

৫নং ওয়ার্ডের আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ গাজী,৬ ওয়ার্ডের লীগের সভাপতি মিজানুর রহমান,সাধারন সম্পাদক আব্দুর রউফ গাজী,

৭ওয়ার্ডের লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন,

৮নং ওয়ার্ডের লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সরদার, ৯ নংওয়ার্ডের লীগের ডাঃ নিতাই চন্দ্র মন্ডল সহ ইউনিয়ন,ওয়ার্ড আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নুরনগর নবীন সংঘ ক্লাবের আহবায়ক এস এম সাইফুল্লাহ আল-মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন নুরনগর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু।


 

Post a Comment

0 Comments