১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত (বাজুস) ‘প্রথম বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’
স্টাফ রিপোর্টার: মোঃ বাবুল হোসেন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক এবং দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এই এক্সপোর উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘আজকে ঐতিহাসিক দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আজকের দিনটি জুয়েলারি এক্সপোর জন্য শুভ দিন। ’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কথাটির সঙ্গে উপস্থিত ব্যবসায়ীদের স্বপ্নের মিল আছে। আমাদের প্রধানমন্ত্রীও সোনার বাংলা গড়তে চাইছেন। ’ তিনি বলেন, হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যারা জড়িত তারাও সোনার মানুষ। তাদের হাত ধরে দেশও সোনার দেশ হয়ে উঠতে পারে, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। ’ এ সময় দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
0 Comments