নলডাঙ্গা উপজেলা ভুমি কর্মকর্তা আব্দুল আজিজের করোনায় মৃত্যু/Padma News 24
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল আজিজ নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন। এনিয়ে নাটোরে গত এক সপ্তাহে অধ্যক্ষ, ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের মৃত্যু হল।নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান ভুমি কর্মকর্তা আব্দুল আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চি করেছেন।নাটোর জেলা কালেক্টরেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রথিন চন্দ্র মন্ডল নলডাঙ্গা ভুমি কর্মকর্তা আব্দুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, গত ২১ মার্চ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজ এর করোনা সনাক্ত হয়। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালেই বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এদিকে নলডাঙ্গা ভুমি অফিসের নাজির আব্দুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

0 Comments