Header Ads Widget

Responsive Advertisement

বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে ও অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি!Padma News 24


 বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে ও অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি!Padma News 24 


মনজুরুল ইসলাম স্টা রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার বিকেল ৫ টার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কয়েক শত গাছপালা, বাড়িঘর ভেঙ্গে ও ঝড়ো বাতাসে চুলা থেকে উড়ে উঠা আগুনে 

পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের ডালপালা ভেঙ্গে পড়ায় সড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল ও বিদু্যৎ সরবরাহ বন্ধ হয়। উপজেলার দÿিন মালিপাড়া গ্রামে রোববার বিকেল ৫ টার 

দিকে এক অগ্নিকান্ড ঘটে। জানা যায়, হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে উপজেলার রয়না গ্রামে একটি খেজুর গাছ আগুন লেগে পুড়ে যায়। তবে ওই আগুন ছড়িয়ে অন্য বাড়ি-ঘর পুড়েনি। কিন্তু ঝড়ো বাতাসে উড়ে উঠা চুলার আগুনে উপজেলার দÿিন মালিপাড়া গ্রামে ৬টি বাড়ি ও ১১ টি গবাদিপশু পুড়ে মারা গেছে। ওই গ্রামের ÿতিগ্রস্থ রমজান পাটোয়ারী জানান, অগ্নিকান্ড ও ঝড়ের সময় পুত্র হাসান, কালাম, মিন্টু, সহোদর ভাই জালাল পাটোয়ারীর পুত্র মুন্নাফ ও মনির সহ আমার বাড়িতে 

অগ্নিকান্ড ঘটে। এ অগ্নিকান্ডে ১১ টি গবাদিপশু পুড়ে মারা যায় এবং বাড়ি-

ঘর,আসবাবপত্র,রশুন,পিঁয়াজ, খেঁসাড়ী, ধান-চাল পুড়ে ৬টি পরিবারের আনুমানিক ৮০ লÿ টাকার ÿতিসাধন হয়েছে। তারমধ্যে আমার তিন পুত্রের প্রায় ২০ ভরি সোনা ও নগদ ৪ 

লÿাধিক টাকা খোঁয়া গেছে। ঝড়ো বাতাসে চুলার আগুন উড়িয়ে ও ছড়িয়ে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

বনপাড়া ফায়ার স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, রোববার বিকেলে ঝড়ের সময় চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং ঝড়ো বাতাসে তা দ্রম্নত পাশের 

বাড়িতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডে ৬টি বাড়ি ও বাড়িতে থাকা ১১ টি গবাদিপশু পুড়ে মারা যায় এবং বাড়িতে থাকা আসবাবপত্র ও অন্যান্য দ্রব্যসামগ্রী পুড়ে আনুমানিক ২১ থেকে ২৪ লÿ টাকার ÿতিসাধন হয়েছে। এছাড়া নগদ অর্থ ও স্বর্নালঙ্কার 

খোঁয়ে বা পুড়ে গেছে বলে জানা গেছে। 

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় ÿতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।


Post a Comment

0 Comments