Header Ads Widget

Responsive Advertisement

লালপুরে আগুনে বাড়ি পুড়ে ছাই//Padma News 24


লালপুরে আগুনে বাড়ি পুড়ে ছাই//Padma News 24


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসত বাড়ি ও গোয়াল ঘর। এ সময় গোয়াল ঘরে থাকা প্রায় লাখ টাকা মূল্যের এড়ে গরু মারা গেছে । শনিবার (৩ এপ্রিল ২০২১) ভোর রাতে উপজেলার গোধড়া গ্রামের রেন্টু পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি গোধড়া গ্রামের ইউনুস পাঠানের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে রঙ্গিন টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, গম, মসুর, রসুন  টিনশেড তিনটি ঘর নগদ ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রেন্টু পাঠান বলেন, আমাদের পরনের কাপড় ছাড়া সমস্ত আসবাবপত্রসহ পুরো বাড়িই পুড়ে গেছে।

Post a Comment

0 Comments