Header Ads Widget

Responsive Advertisement

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক/Padma News 24


 নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক/Padma News 24


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জুম প্লাট ফর্মের মাধ্যমে যুক্ত থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।  এসময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় করোনা রোগী না পাঠিয়ে জেলা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা গেলে করোনা থেকে মৃত্যুর হার ঠেকানো সম্ভব হবে। এসময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনকে ৫০হাজার মাস্ক উপহার দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. খুরশিদ আলম, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান সহ অন্যান্যরা।


Post a Comment

0 Comments